জার্মানি ও মালয়েশিয়া সহ কম খরচে উচ্চশিক্ষার সেরা ১০টি দেশ

বিদেশে পড়াশোনার ক্ষেত্রে  টিউশন ফি ও এর পাশাপাশি জীবনযাত্রার উচ্চ খরচ  বর্তমানে  অনেক শিক্ষার্থীর স্বপ্নের বাঁধা হয়ে দাঁড়িয়েছে । তবে আশার বিষয় হল- বিশ্বের বেশ কিছু দেশে তুলনামূলক ভাবে কম খরচে মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।  

আন্তর্জাতিক শিক্ষাভিত্তিক প্ল্যাটফর্ম Opportunities Circle-এর প্রকাশিত তথ্যের ভিত্তিতে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালে তুলনামূলক ভাবে কম খরচে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে—এমন ১০টি দেশের তালিকা তুলে ধরা হয়েছে।

১. জার্মানি

জার্মানিতে উচ্চশিক্ষার সবচেয়ে বড় সুবিধা হলো দেশটির অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কোনো প্রকার টিউশন ফি দেওয়া লাগে না । জার্মানিতে প্রতি মাসে জীবন যাত্রার খরচ ৮৫০ থেকে ১ হাজার ১২০ ইউরো। একদম স্বল্পমূল্যে বিশ্বমানের শিক্ষা অর্জনের এমন সুযোগ খুব কম দেশেই মেলে।    
study in germany 2026

২. পোল্যান্ড

আন্তজাতিক শিক্ষাথীদের পছন্দের তালিকায় পোল্যান্ড ও রয়েছে তালিকার শীষে।
যেখানে ইংরেজি ও পোলিশ দুই ভাষায় পড়ার সুযোগ রয়েছে শিক্ষাথীদের। ইংরেজি ভাষায় পরিচালিত কোর্সগুলোর জন্য বছরে ১ হাজার থেকে ৫ হাজার ইউরো পর্যন্ত টিউশন ফি প্রয়োজন হতে পারে। তবে পোলিশ মাধ্যমে পরিচালিত কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কোনো প্রকার টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ রয়েছে। এখানে শিক্ষাথীদের বাসস্থান খরচ ছাড়া ও প্রতি মাসে জীবনযাত্রার ব্যয় প্রায় ৪০০ থেকে ৬০০ ডলার পর্যন্ত হতে পারে।
study in poland from bangladesh in 2026

৩. নরওয়ে  

জার্মানির সরকারি বিশ্ববিদ্যালয়ের ন্যায় নরওয়ে সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে টিউশন ফি মকুফ এর বিধান রেখেছে । তবে জীবনযাত্রার খরচ তুলনামূলক বেশি। অসলোতে এবং বার্গেন এ শেয়ার করা বাসায় একটি কক্ষের ভাড়া মাসে ৭০০ থেকে ১০০০ ইউরো হতে পারে। শিক্ষার্থীরা কিছু নির্দিষ্ট শর্তে সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারেন। 
study in norway without ielts 2026

 ৪. হাঙ্গেরি

ইউরোপের দেশ হাঙ্গেরিতে বিষয় ও বৃত্তির ওপর নির্ভর করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বছরে টিউশন ফি শূন্য থেকে প্রায় ৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে। মাসিক জীবনযাত্রার খরচ এখানে ৭০০ থেকে ১০০০ ইউরো পর্যন্ত হতে পারে । দেশটির Stipendium Hungaricum বৃত্তিতে টিউশন ফি, আবাসন ও মাসিক ভাতার সুবিধা পাওয়া যায়।  

৫. চেক প্রজাতন্ত্র  

চেক প্রজাতন্তের নিজস্ব ভাষায় পড়লে সরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ছাড়াই পড়ার সুযোগ রয়েছে। তবে ইংরেজি মিডিয়ামে পড়ার ক্ষেত্রে কোর্সে প্রতি বছরে প্রায় ৩ হাজার থেকে ৫ হাজার ইউরো লাগতে পারে। প্রাগে মাসিক জীবনযাত্রার খরচ ৫০০ থেকে ৯০০ ইউরো পর্যন্ত হতে পারে । শিক্ষার্থীদের জন্য আবাসিক হলে মাসে ১০০ থেকে ২০০ ইউরোর মধ্যেও থাকার সুযোগ রয়েছে।  
study in czeck republic from bangladesh in 2026

৬. মালয়েশিয়া

এশিয়ার মধ্যে মালয়েশিয়া হতে পারে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম সাশ্রয়ী গন্তব্যর দেশ । যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস থাকায় এই দেশটি ও রয়েছে পছন্দের তালিকায়। যেখানে বছরে টিউশন ফি ৭ হাজার থেকে ১২ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, যা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০  ডলারের সমান। জীবনযাত্রার মাসিক খরচ প্রায় ৩৩০ থেকে ৭৬০ ডলার।
study in malaysia from bangladesh 2026

 ৭. ভারত 

এশিয়ার অন্যান্য দেশের তুলনায় মানসম্মত উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারতও হতে পারে গুরুত্বপূর্ণ গন্তব্য। তবে শহর ও শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে খরচে রয়েছে ব্যপক ফারাক । যেখানে মাসিক জীবনযাত্রার খরচ প্রায় ১০ হাজার থেকে ২০ হাজার পর্যন্ত  ভারতীয় রুপি হতে পারে। বড় শহরের তুলনায় ছোট শহরে থাকা-খাওয়ার খরচ তুলানামুলক ভাবে অনেক কম। 
study in india rom bangladesh 2026

৮. অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় অধিকাংশ বিশ্ববিদ্যালয় ইউরোপীয় ইউনিয়নের আওতাভুক্ত না হওয়ায় শিক্ষার্থীদের জন্য বছরে প্রায় ৭২৬ ইউরো টিউশন ফি হয়ে থাকে । তবে কিছু নির্দিষ্ট বিষয় এবং কোর্সের ক্ষেত্রে ফি আরও কম বেশি হতে পারে। ভিয়েনায় খরচ তুলনামূলক বেশি হলেও গ্রাৎস ও ইনসব্রুকে তা কিছুটা কম। 
study in austria 2026

 ৯. তাইওয়ান

 কম টিউশন ফি, বৃত্তির সুযোগে ও সরকারি নানা ধরণের অনুদানের কারণে তাইওয়ানও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় হচ্ছে প্রতিনিয়তই । সরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে বছরে আনুমানিক ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ ডলার টিউশন ফি লাগতে পারে। রাজধানী তাইপেতে মাসিক জীবনযাত্রার খরচ দেশের অন্যান্য শহরের তুলনায় বেশি।

১০. মেক্সিকো

আমেরিকা বা কানাডার তুলনায় মেক্সিকোতে খরচ অনেকাংশে কম। দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক প্রোগ্রামে টিউশন ফি তুলনামূলক ভাবে অনেক কম। এইছাড়া বেশ কিছু প্রতিষ্ঠানে বিনা টিউশন ফিতেও পড়ার সুযোগ রয়েছে। জীবনযাত্রার খরচও তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে তুলনামূলক কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *