স্যামসাংয়ের  গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে ক্যাশব্যাক অফার

বাংলাদেশের স্মার্টফোন বাজারে স্যামসাং তাদের গ্যালাক্সি ‘এ’ সিরিজের দুটি নতুন ফাইভ-জি স্মার্টফোন বাজারে এনেছে —গ্যালাক্সি এ৩৭ ৫জি (Galaxy A37 5G) এবং গ্যালাক্সি এ৫৭ ৫জি (Galaxy A57 5G)। আর ফোন দুটিতে সর্বোচ্চ ১৩ হাজার ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং।  স্যামসাং এর অফিসিয়ালি অনুমোদিত শোরুম থেকে নির্ধারিত শর্তে গ্রাহকরা এ সুবিধা নিতে পারবেন । 

ফ্ল্যাগশিপ প্রযুক্তির সমন্বিত -ফোন দুটিতে যুক্ত করা হয়েছে স্যামসাংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘Awesome Intelligence’।এর আওতায় রয়েছে ভয়েস রেকর্ডারের বক্তব্যকে স্বয়ংক্রিয়ভাবে লেখায় বা টেক্সটে রূপান্তর করার এআই (ai) ফিচার। , দ্রুত ও সহজে যেকোনো স্ক্রিন থেকে কাঙ্ক্ষিত টেক্সট সংগ্রহ করার সুবিধা।’, গুগলের সহায়তায় ডিসপ্লের যেকোনো অংশে গোল দাগ দিয়েই মুহূর্তের মধ্যে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে নেওয়ার সুবিধা।, ছবির অপ্রয়োজনীয় যেকোনো বস্তু বা ব্যক্তিকে এক ক্লিকেই সরিয়ে ফেলার এআই এডিটিং অপশন’ এবং কম আলো বা রাতের বেলাতেও স্পষ্ট, প্রাণবন্ত ও নিখুঁত ছবি তোলার জন্য উন্নত ক্যামেরা প্রযুক্তি।

 গ্যালাক্সি এ৩৭ ৫জি (Galaxy A37 5G) এই ফোনে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে ও Exynos 1480 প্রসেসর । এই ফোনটি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ—দুই সংস্করণে পাওয়া যাচ্ছে।  

অন্যদিকে, গ্যালাক্সি এ৫৭ ৫জি (Galaxy A57 5G)-তে ব্যবহার করা হয়েছে Exynos 1680 প্রসেসর। আর এতে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির Super AMOLED Plus ডিসপ্লে। ফোনটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি—দুই সংস্করণ রয়েছে।

গ্যালাক্সি  তার অন্যান্য ফ্ল্যাগশিপ মডেলের ন্যয় এই দুই মডেলেও IP68 রেটিংয়ের ধুলো ও পানি প্রতিরোধী নকশা এবং ৫,০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফলে দৈনন্দিন ব্যবহারে দীর্ঘ সময় ভাল ব্যাটারি ব্যাকআপ পাওয়ার সুবিধা রয়েছে বলে জানিয়েছে স্যামসাং।  

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অনুমোদিত স্যামসাং শোরুমগুলো থেকে ফোন দুটি কেনার ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ করলে গ্রাহকেরা সর্বোচ্চ ১৩ হাজার ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *